জাকির আলী :: সংবাদ প্রবাহ :: পিয়ারাপুর(হুগলি) :: শুক্রবার ২১,আগস্ট :: পিয়ারাপুর থানা এলাকার বাগপাড়ায় চাঞ্চল্য। বড় ভাই যোগেশ বাগকে রড দিয়ে মারধরের অভিযোগ উঠল মেজো ভাই তপন বাগের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় তপন বাগ রড দিয়ে তাঁর বড় ভাই যোগেশ বাগকে মারধর করেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আহত যোগেশ বাগকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় পিয়ারাপুর থানায় অভিযুক্ত আত্মসমর্পণ করে বলে পুলিশ সূত্রে খবর।

