পুজো উপলক্ষে কল্যাণী ও গয়েশপুরে আধুনিক বায়োটয়লেট ঘোষণা বিধায়কের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কল্যানী :: সোমবার ১৪,সেপ্টেম্বর :: আর মাত্র কয়েকটা সপ্তাহ বাকি দূর্গা উৎসবের তার আগে কল্যাণী ও গয়েশপুরে বিভিন্ন পুজো উদ্যোক্তারা প্রস্তুতি শুরু করেছে জোর কদমে। পুজো উপলক্ষে বাইরে থেকে বহু দর্শনার্থীদের ভিড় হয় কল্যাণী ও গয়েশপুর শহরে ।

সেই সকল দর্শনার্থীদের কথা মাথায় রেখে কল্যাণীর বিধায়ক অনুপম বিশ্বাস বিশেষ পরিকল্পনা গ্রহণ করছেন। এদিন কল্যাণী আইটিআই পুজো মন্ডপে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ঘোষণা করলেন আধুনিক বায়োটয়লেট এর ।

এর পাশাপাশি তিনি বলেন কল্যাণী আইটিআই ব্যবসায়ী সমিতির দূর্গা পুজো পৌঁছে গেছে বিশ্বের দরবারে।

জেলা সহ রাজ্য টপকে দেশের বিভিন্ন প্রান্তের দর্শনার্থীদের ভিড় হয় কল্যাণীতে। যাতে পুজো দেখতে এসে দর্শনার্থীদের কোন সমস্যা না হয় সেদিকেও তিনি নজর রাখবেন। সব মিলিয়ে এবছর দূর্গা পুজো আলাদা অনুভুতি উপভোগ করবেন দর্শনার্থীরা।

এদিন কল্যাণীর বিধায়ক পুজো উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সকল দর্শনার্থীদের। প্রসঙ্গত কল্যাণী আইটিআই ব্যবসায়ী সমিতির দূর্গা পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। এবছর মাকে ১২০ কেজি সোনার অলঙ্কারে সাজানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + one =