পুজো দিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু তিনজনের আহত একাধিক।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: মঙ্গলবার ১২,মে :: পুজো দিয়ে বাড়ি ফেরার সময় জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু তিনজনের আহত প্রায় ১৫ জন। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া ১২ নম্বর জাতীয় সড়কে। মৃত তিনজনের বাড়ি রানাঘাট ধানতলার দৌলা এলাকায়।

মৃতদের নাম গৌতম সিং, নারায়ণ সরকার এবং শ্রাবন্তী সিং। তাদের প্রত্যেকের বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। স্থানীয় সূত্রে জানা যায় একই গ্রামের প্রায় কুড়ি পঁচিশ জন পুজো দিতে গিয়েছিল বর্ধমানের জামালপুরে। তাদের মানত পূজো ছিল সেখানে।

সোমবার রাতে পুজো দিয়ে ম্যাক্স গাড়িতে করে বাড়িতে ফিরছিল তারা। রাত আনুমানিক বারোটা নাগাদ শান্তিপুর থানার ফুলিয়া চাপাতলা এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে পেছন থেকে একটি ডাম্পার গাড়ি এসে সজোরে ওই যাত্রীবোঝাই ম্যাক্স গাড়িটিতে ধাক্কা মারে।

মুহূর্তে পাল্টি খেয়ে যায় ওই ম্যাক্স গাড়িটি। চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তাদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন মহিলা। বাকিদের উদ্ধার করে রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ।

ঘাতক ওই ডাম্পার এবং ম্যাক্স গাড়িটিকে থানায় নিয়ে আসে পুলিশ। তবে কি কারণে এই দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =