নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বনগাঁ :: মঙ্গলবার ৪,আগস্ট :: গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁ পুলিশ জেলার ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ডিইবি-র আধিকারিকরা, খাদ্য দপ্তর ও বনগাঁ পুলিশ জেলার আধিকারিক ও বনগাঁ থানার আইসি-র নেতৃত্বে বনগাঁ শহরের বিভিন্ন জায়গায় যৌথ অভিযান চালানো হয়।
বনগাঁ জেলখানা মোড়ের কাছে এক বাড়ি থেকে ২৫ ব্যারেল এবং বনগাঁ নিউ মার্কেটে শিবা পালের গোডাউন থেকে কুড়ি থেকে ৪০ ব্যারেল নীল রঙের কেরোসিন উদ্ধার করা হয়। সেই সঙ্গে শিবা পাল সহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।জানা গেছে, রেশনের কেরোসিন তেল বিভিন্ন লোকের কাছ থেকে কিনে তা আবার বাজারে চড়া দামে বিক্রি করতেন অভিযুক্তরা। তার কাছে বিক্রির জন্য কোনো বৈধ কাগজপত্র নেই বলে শিবা বাবু স্বীকার করেছেন। ডিইবি পুলিশ কেরোসিন তেল সহ ব্যারেলগুলি বাজেয়াপ্ত করেছে। পুলিশ তদন্ত করে দেখছে।

