পূজোর প্রস্তুতির মধ্যেই সমাজ সেবার বার্তা, রামমোহন সরণি দুর্গা উৎসব কমিটির রক্তদান শিবির

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১৯,জুলাই :: শারদোৎসবের প্রস্তুতির আবহেই সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল শিলিগুড়ির রামমোহন সরণি দুর্গা উৎসব কমিটি। প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের।এই শিবিরে বহু স্বেচ্ছাসেবী স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজার আগে বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিন অনুষ্ঠানে শিলিগুড়ি ‘সমর্পণ’ ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রচার কর্মসূচিও অনুষ্ঠিত হয়। সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিয়ে পূজোর আগে এই উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + fourteen =