পূর্ব বর্ধমানের গুসকরায় গোডাউন থেকে উদ্ধার কয়েক হাজার ত্রিপল সহ ত্রাণ সামগ্রী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গুসকরা :: বৃহস্পতিবার ১১,জুন :: সমবায় সমিতির একটি দীর্ঘদিনের তালাবন্ধ ঘর থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রিপল ও বিভিন্ন ধরনের পোশাক উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল গুসকরা শহরে বৃহস্পতিবার।

ঘটনাকে ঘিরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিষয়টি নিয়ে প্রশাসনের তদন্তের দাবিও উঠেছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুসকরা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি সমবায় সমিতির মার্কেট কমপ্লেক্সের নীচতলায় দীর্ঘদিন ধরে একটি ঘর তালাবন্ধ অবস্থায় ছিল।ওই ঘরের মধ্যে সরকারি ত্রাণসামগ্রী মজুত রয়েছে বলে গোপন সূত্রে খবর পান বিজেপি নেতৃত্ব। সকালে বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা সেখানে জড়ো হন। প্রথমে ঘরের চাবির খোঁজ করা হলেও তা না মেলায় তালা ভেঙে ঘরে প্রবেশ করা হয়।

অভিযোগ, ঘরের ভিতর থেকে প্রায় হাজারখানেক সরকারি ছাপ দেওয়া ত্রিপল, শিশুদের স্কুলের পোশাক, লুঙ্গি-সহ বিভিন্ন ধরনের কাপড় উদ্ধার হয়। খবর পেয়ে এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। পরে উদ্ধার হওয়া সামগ্রীগুলিকে পুলিশের নজরদারিতে রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =