নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: বুধবার ১৯,আগস্ট :: মন্দিরময় শহর পূর্ব বর্ধমান জেলার কালনায় তৈরি হতে চলেছে ১৩১ ফুট শিব লিঙ্গ আর সেই শিবলিঙ্গের জমি পরিদর্শন করলেন কার্তিক মহারাজ।
তার সাথে উপস্থিত ছিলেন কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার, এবং ওই জমির মালিক তথা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী সুব্রত পাল।
কালনার এক্রোপিয়ার রাইস মিলের মাঠে ১৩১ ফুট শিবলিঙ্গের ঘোষণা করেছেন কালনার বাসিন্দা তথা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী সুব্রত পাল এই মাঠেই গড়ে উঠবে ভারতের সবথেকে বড় শিবলিঙ্গ।
ওই ব্যবসায়ীর আমন্ত্রণে আজ কালনায় শিব মন্দির তৈরি হওয়া ওই মাঠ পরিদর্শন করেন কার্তিক মহারাজ।
কোন দিকে শিবলিঙ্গের মুখ থাকবে, সেই বিষয়ে তিনি পরামর্শ দেন সুব্রত বাবুকে। এ প্রসঙ্গে ওই ব্যবসায়ী তথা সমাজসেবী তিনি বলেন, আমাদের আগেই ঘোষণা ছিল আমরা এখানে শিবলিঙ্গ তৈরি করব।
আগের সরকারের আমলে তা তৈরি করতে পারিনি, তবে এ সরকারের আমলের আমরা তৈরি করতে পারব বলে আশাবাদী, পাশাপাশি একটি টেক্সটাইল ইন্ডাস্ট্রি করারও পরিকল্পনা রয়েছে বলে এদিন জানান তিনি।

