পেটের টানে সিকিম যেয়ে মৃত/ নিখোঁজ ডুয়ার্সের পাঁচ পরিযায়ী শ্রমিক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেটেলি(ডুয়ার্স) :: বুধবার ২২,জুলাই :: মেটেলির কিলকোট চা বাগান থেকে কাজের সুবাদে সিকিমে যাওয়া শ্রমিকদের মধ্যে অন্তত ১ জনের নিশ্চিত মৃত্যুর খবর মিলেছে।

সব মিলিয়ে কিলকোট, নাগেশ্বরী, ইনডং, মেটেলি, গ্রাসমোড় চা বাগান এবং খয়েরবাড়ি, সুখানীবস্তীর মতো এলাকা থেকে মোট ৫ জন শ্রমিক কাজ করতে গিয়েছিলেন।

কিন্তু এখনও পর্যন্ত বাকিদের কোনো নিশ্চিত খবর মেলেনি। মৃত বা নিখোঁজ এই শ্রমিকদের সিংহভাগই দুস্থ আদিবাসী পরিবারের এবং কারোরই বয়স ৪০ বছরের বেশি নয়।

কিলকোট চা বাগানের ১১ নম্বর শ্রমিক মহল্লার বাসিন্দা বছর ৩৮-এর বিকেশ্বর ওরাওঁ চা বাগানের অনিশ্চয়তা কাটিয়ে বাড়তি আয়ের আশায় মাস দুয়েক আগে সিকিমে গিয়েছিলেন। পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন থাকলেও এখন সেখানে শুধু কান্নার রোল।

বিকেশ্বরের স্ত্রী দেবিকা শাড়ির আঁচলে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ে জানান, খবর পেয়ে বাড়ি ফিরে জানতে পারেন তাঁর স্বামী আর নেই। তিন সন্তানকে নিয়ে তিনি এখন অথৈ জলে পড়েছেন।

এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্যে মৃতদের তালিকায় রয়েছে ইনডং চা বাগানের ৩১ বছরের তরুণ শ্যাম ওরাওঁ-এর নাম। নাগরাকাটার গ্রাসমোড় চা বাগানের এক তরুণীর সঙ্গে তাঁর বিয়েও ঠিক হয়েছিল। মেটেলি চা বাগানের বিন্দ্রা লাইনের ২০ বছরের তরুণ আদেশ ওরাওঁ-এর স্ত্রী ঋতিকা কাছুয়া থানা থেকে খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 20 =