প্রকাশ্যে মাংস বিক্রি বন্ধের দাবিতে হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির কার্যালয়ে স্মারকলিপি প্রদান

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্র বাহ :: শিলিগুড়ি :: রবিবার ৫,জুলাই :: প্রকাশ্যে মাংস বিক্রি বন্ধ হোক , এই দাবি নিয়ে আমরা সবাই একটি স্বেচ্ছাসেবী সংস্থা হায়দার পাড়া ব্যবসায়ী সমিতির অফিসে স্মারক লিপি প্রদান করল।

এদিন শিলিগুড়ি হায়দারপাড়া বাজার ব্যবসায় সমিতিকে একটি স্মারকলিপি প্রদান করে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থাটি । প্রকাশ্যে মাংস ঝুলিয়ে বিক্রি বন্ধের দাবিতে এবং আগামী ১৬ই জুলাই বৃহস্পতিবার রথযাত্রা উপলক্ষে

হায়দার পাড়া মেইন রোড ধরে বহু রথযাত্রা যাবে এবং সেই সময় রথের উপর থেকে প্রসাদ ছোঁড়া হলে অনেক সময় সেই মাংসের মধ্যে গিয়ে পড়ে যা অত্যন্ত দুঃখের বিষয় |

এই প্রকাশ্যে  মাংস ঝুলিয়ে বিক্রি বন্ধের দাবিতেই হায়দার পাড়া বাজার ব্যবসায়ী সমিতিকে একটি স্মারকলিপি প্রদান করেন সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 15 =