প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: মঙ্গলবার ২৮,জুলাই :: ছাত্র আন্দোলন চলাকালীন কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার অভিযোগ অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে।

যা নিয়ে ইতিমধ্যে কলকাতায় মামলা হয়েছে পাশাপাশি আজ হাড়োয়া মণ্ডল বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করেন |

অভিনেত্রীর বিরুদ্ধে পুতুল সাহা বলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগে আমরা এই অভিযোগ দায়ের করেছি আমরা অভিনেত্রী শ্রীলেখা মিত্রের শাস্তি দাবি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − ten =