নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: মঙ্গলবার ২,জুন :: পূর্ব বর্ধমান জেলার কালনার প্রাক্তন তৃণমূলের বিধায়ক দেবপ্রসাদ বাগের বাড়িতে এলো সোমবার রাতে পুলিশ |
গতকাল কালনা দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব রায় এর গ্রেফতারের পর, সোমবার রাতে প্রাক্তন বিধায়কের বাড়িতে পুলিশ। দীর্ঘক্ষণ ধরে পুলিশ বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকল ।
ভেতর থেকে দরজা বন্ধ। দেবপ্রসাদ বাগের বাড়ির সামনে নিয়ে আসা হয়েছে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা প্রণব রায়কেও। বাড়ির সামনে প্রচুর মানুষ ভীড় জমিয়েছেন সোমবার রাতে। সকলের মুখেই চোর চোর স্লোগান। বিধায়ক বাড়িতে থাকলেও তিনি দরজা খুলছেন না।

