নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ১,জুন :: তোলাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূলের বিধায়ক খোকন দাসকে বিহারের মোগলসরাই স্টেশন থেকে গ্রেপ্তার করেছে বর্ধমান সদর থানার পুলিশ।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর সংঘটিত হিংসার ঘটনায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বর্ধমানের প্রাক্তন বিধায়ক খোকন দাস গ্রেপ্তার হলেন
অভিযোগ, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তিনি আত্মগোপন করে ছিলেন। দীর্ঘদিনের খোঁজাখুঁজির পর মোগলসরাই স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আর এরপরেই গ্রেপ্তারের খবর চাউর হতেই বিজেপির জেলার যুব মোর্চার পক্ষ থেকে আনন্দ উচ্ছ্বাসে লাড্ডু বিতরণ করা হলো বর্ধমানের কার্জন গেট এলাকায়। এতদিন এই খোকন দাসের জ্বালায় সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল বলে জানান জেলার যুব মোর্চার সভাপতি পিন্টু শ্যাম ।

