ফল প্রকাশের আগে রাজনীতির ময়দান ছেড়ে একদিনের জন্য ভক্তির আবহে বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ৪,মে :: ফল প্রকাশের আগে রাজনীতির ময়দান ছেড়ে একদিনের জন্য ভক্তির আবহে বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু। রবিবার সকাল থেকেই হবিবপুর বিধানসভা জুড়ে একের পর এক মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ চাইলেন তিনি।দিনের শুরু শিবডাঙ্গীর তিলভাণ্ডেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে। এরপর পাকুয়াহাটের আদি শ্যামা কালী মন্দির, কেন্দপুকুর ফলানি কালী মন্দির হয়ে মানিকরা ও বুলবুলচন্ডীর বুড়ি মায়ের মন্দিরে প্রার্থনা করেন তিনি।

ভোটের ফল ঘোষণার আগে এই আধ্যাত্মিক পরিক্রমার মধ্য দিয়েই মানুষের সমর্থনের প্রতি আস্থা প্রকাশ করেন প্রার্থী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, এবারের ভোটে সাধারণ মানুষের বিপুল সাড়া পেয়েছেন, তাই ফল নিয়ে তিনি আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − thirteen =