সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: শুক্রবার ৩১,জুলাই :: আগামী ৩ অক্টোবর, সকলের প্রিয় তিলোত্তমায় মুখোমুখি হবে বিশ্বের অন্যতম সফল ও জনপ্রিয় দল ব্রাজিল এবং ভারতের জাতীয় ফুটবল দল।
ব্রাজিল বনাম ভারতের ম্যাচটি শুধুমাত্র একটি ফুটবল ম্যাচ নয়, এই ম্যাচের সঙ্গে জড়িয়ে থাকবে আবেগ, অনুভূতি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামার সুযোগ নিঃসন্দেহে ভারতীয় ফুটবলারদের কাছে নিঃসন্দেহে একটি বড় অভিজ্ঞতা হবে।
ব্রাজিল বনাম ভারতের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে সবার প্রিয় কলকাতায়। ইতিপূর্বে কলকাতা বহু আন্তর্জাতিক ম্যাচের সাক্ষী থেকেছে। বিশ্বের তারকাখচিত ব্রাজিলিয়ান দল এবং ভারতের ফুটবলারদের লড়াই চাক্ষুষ করার জন্য প্রহর গোনা শুরু করেছেন ফুটবলপ্রেমীরা।
ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ ভারতীয় ফুটবল দলের দলের আত্মবিশ্বাস বাড়াবে। ম্যাচ থেকে ভারতীয় ফুটবলাররা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন।
স্টেডিয়ামে সমর্থকদের গর্জন, গ্যালারিতে তাদের উচ্ছ্বাস উন্মাদনা এবং দুই দেশের পতাকায় সেজে উঠবে গোটা স্টেডিয়াম। ৩ রা অক্টোবরের অপেক্ষায় রয়েছেন ফুটবল প্রেমীরা।

