ফুলবাড়িতে একটি ওষুধের দোকানের টিনের চাল খুলে নগদ অর্থ নিয়ে উধাও চোর

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ০১,সেপ্টেম্বর :: ফুলবাড়িতে একটি ওষুধের দোকানের টিনের চাল খুলে নগদ অর্থ নিয়ে উধাও চোর। ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ির নতুন বাজার সংলগ্ন এলাকার একটি ওষুধের দোকানে।

মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে দোকান মালিক শাটার খুলতেই দেখেন সমস্ত ওষুধপত্র লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে মেঝেতে পড়ে রয়েছে সিসিটিভি ক্যামেরা।

নগদ উধাও কয়েক লক্ষ টাকা বলেই দোকান মালিক কমল মোদকের দাবী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ।

দীর্ঘদিন ধরে তিনি এখানে ওষুধের দোকান চালাচ্ছিলেন কোনদিন চুরির ঘটনা ঘটেনি দোকানের সামনে কান্নায় ভেঙ্গে পড়েছেন ওষুধ দোকানের মালিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =