ফের বসিরহাট মহাকুমা আদালতে শেখ শাহাজান, ঘনিষ্ঠ দুই নেত্রীকে হেফাজতে নেয়ার আবেদন সিবিআইয়ের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: শুক্রবার ২২,মে :: বসিরহাট মহকুমা আদালতের কাছে শাহজাহান সহ দুই তৃণমূল নেত্রীকে সামনে রেখে জেরা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বসিরহাট জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সবিতা রায়কে  পুলিশ গ্রেপ্তার করেছে আজ বসিরহাট আদালতে সিবি আই এর আইনজীবী তাদের হেফাজতে নেয়ার জন্য প্রেয়ার  করল বিচারকের কাছে।

সন্দেশখালীর আরএক তৃণমূল নেতৃ মিঠু সরদার। প্রসঙ্গত ২০২৪ সালে ৫ই জানুয়ারি সন্দেশখালি সরবেড়িয়া শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতি  মামলা তদন্ত করতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আক্রান্ত হয়। সেই দিন ভিডিও ফুটেজে মিঠু সর্দারকে দেখা গিয়েছিল।

পরোক্ষভাবে প্রসঙ্গ দেওয়া মদের দেওয়া হিংসায় লিপ্ত হওয়া। এই নিয়ে নেজাট থানায় ৪৯ নম্বর কেসে লিখিত অভিযোগ দায়ের করেন আদালতের নির্দেশে এই তদন্তভার  নেয় সিবিআই | তারপর বেশ কয়েকবার সবিতা রায় ও মিঠু সরদার কে সিবিআই নোটিশ পাঠায় হাজিরা দেওয়ার জন্য কিন্তু তারা হাজিরা এড়িয়ে গিয়েছিলেন

তারপর ২১ ও ২৪ সালে ভোট পরবর্তী হিংসা, এলাকায় অশান্তি পাকানো সহ একাধিক অভিযোগে এই গ্রেপ্তার করা হলো দুজনকে । নরেন্দ্রপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে ন্যাজাট থানার পুলিশ ।

গতকাল আদালত ১৪ দিন  জেল হেফাজত দিলে সিবিআই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই নেত্রীকে জেরা করতে চেয়ে বসিরহাট মহকুমা আদালতের কাছে আবেদন করেছেন সিবিআইয়ের আইনজীবী |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + eighteen =