বছর ৪০ এর পুষ্প ঘোষ ,(মুক ও বধির) নিখোঁজ হওয়ার ঘটনায় চিন্তিত রয়েছে তাঁর পরিবার-পরিজনেরা

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ২৪,জুন :: নিখোঁজ মহিলা ! চিন্তিত তার পরিবার। বছর ৪০ এর পুষ্প ঘোষ ,(মুক ও বধির) নিখোঁজ হওয়ার ঘটনায় চিন্তিত রয়েছে তাঁর পরিবার-পরিজনেরা। পুষ্প ঘোষের বাড়ি রবীন্দ্রনগরে, সে তার দাদা ও বৌদির কাছে থাকতো।তাকে ভালো ও সুস্থ জীবন দেওয়ার জন্য অনুভব সেন্টারে ভর্তি করেছিল তার দাদাও বৌদি। সোমবার দিন যথারীতি সে অনুভব সেন্টারে আসে, এবং যথাসময়ে বাড়ির দিকে রওনা হয়। কিন্তু সে আর বাড়ি ফেরেনি, অনেক খোঁজাখুঁজি পরেও তার কোন খোঁজ পাওয়া যায়নি।

পুষ্প ঘোষের দাদা ও বৌদি চিন্তিত রয়েছেন। ইতি মধ্যেই পুষ্প ঘোষের পরিবার শিলিগুড়ি থানায় বিষয়টি জানিয়েছেন। এদিন অনুভবে একটি সাংবাদিক সম্মেলনে পুষ্প ঘোষের নিখোঁজ হওয়ার বিষয়টি বলা হয়। উপস্থিত ছিলেন অনুভবের সম্পাদক , কোষাধক্ষ্য – নান্টু পাল , পুষ্পা ঘোষের দাদা বৌদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =