নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ২,মার্চ :: আসন্ন নির্বাচনকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলায় পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। বিহার থেকে আসা ২১৫ নম্বর ব্যাটালিয়নের ৪ নম্বর কোম্পানিকে ফুল দিয়ে স্বাগত জানায় বর্ধমান জেলা পুলিশ।
জানা গিয়েছে, বাহিনীর সদস্যরা আপাতত বর্ধমানের জাতীয় সড়কের ধারে গোদা এলাকায় অস্থায়ীভাবে অবস্থান করবেন। তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে গোদা স্টোর রুমে। প্রশাসন সূত্রে খবর, জেলায় বিভিন্ন স্পর্শকাতর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এই বাহিনী মোতায়েন করা হবে।
কাটোয়া, কালনা ও মন্তেশ্বর সহ জেলার একাধিক এলাকায় পর্যায়ক্রমে বাহিনী পাঠানো হবে বলে জানা গিয়েছে। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতেই এই উদ্যোগ বলে প্রশাসনের তরফে ইঙ্গিত মিলেছে।

