বর্ষা আসতেই বন্যা প্রস্তুতিতে তৎপর প্রশাসন, ঘাটালের বন্যাপ্রবণ এলাকা পরিদর্শনে মহকুমা শাসক ও এসডিপিও

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: বুধবার ১৫,জুলাই :: বর্ষা আসতেই বন্যা প্রস্তুতিতে তৎপর প্রশাসন, ঘাটালের বন্যাপ্রবণ এলাকা পরিদর্শনে মহকুমাশাসক ও এসডিপিও । বর্ষা শুরু হতেই সম্ভাব্য বন্যা পরিস্থিতির মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করেছে ঘাটাল মহকুমা প্রশাসন।

প্রতি বছরই বন্যার জেরে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সেই পরিস্থিতির কথা মাথায় রেখে বুধবার বন্যাপ্রবণ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ঘাটালের মহকুমাশাসক অনন্য জানা, এসডিপিও সপ্তর্ষি ভট্টাচার্য, ঘাটাল থানার ওসি, সিআই-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।পরিদর্শনের শুরুতে তাঁরা হরিশপুরে বন্দর যাওয়ার বাঁশের সাঁকোর উপর দাঁড়িয়ে রূপনারায়ণ নদীর জলস্তর পর্যবেক্ষণ করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বর্তমান পরিস্থিতি এবং বন্যার সময় তাঁদের সমস্যার কথা বিস্তারিতভাবে জানতে চান।

এরপর প্রশাসনিক প্রতিনিধিদল ঘাটালের প্রতাপপুর এলাকায় যান। ২০১৭ সালে শীলাবতী নদীর পূর্ব পাড়ে বাঁধ ভেঙে প্রায় ৮১টি মৌজা প্লাবিত হয়েছিল। সেই ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন মহকুমাশাসক ও এসডিপিও।

বন্যার সময় কী ধরনের সমস্যা দেখা দেয়, ত্রাণ, যোগাযোগ ব্যবস্থা ও নিরাপদ আশ্রয় সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয়দের মতামত ও অভিজ্ঞতা শোনেন তাঁরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পরিদর্শন কর্মসূচি নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 4 =