বসিরহাট পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ৩০,মে :: বসিরহাট পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস গ্রেফতার । আবাস যোজনার বাড়ির উপভোক্তাদের কাছ থেকে টাকা নেওয়া । মোটা টাকার বিনিময়ে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি ।ওয়ার্ড এর উন্নয়নের কাজে দুর্নীতি সহ একাধিক অভিযোগে তাকে গ্রেপ্তার করল বসিরহাট থানার পুলিশ । দুর্নীতির অভিযোগে কাউন্সিলর গোপাল দাসের বাড়িতে এলাকার মানুষ দুদিন আগে গিয়ে বিক্ষোভ দেখায় এবং তাকে গ্রেপ্তারের দাবিও তোলে । রাতে তাকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =