জাকির আলী :: সংবাদ প্রবাহ :: শ্রীরামপুর :: বৃহস্পতিবার ১৬,জুলাই :: বহু প্রাচীন ঐতিহাসিক মাহশের রথযাত্রা এবারে ৬৩০ বছরে পড়ল, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্য রওনা দেবেন।
সেই উপলক্ষে ইতিমধ্যেই প্রভুকে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে মন্দিরের দালানে নিয়ে আসা হয়েছে, জগন্নাথ কে একবার চাক্ষুষ করার জন্য এবং পুজো দেবার জন্য মাহেশের ঐতিহাসিক এই মন্দিরে বহু ভক্ত সমাগম হয়েছে। আজকের দিনে প্রভুকে স্পর্শ করা যায়।

