বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম; সহযোগী আক্রামুল বাগানিও ধৃত

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: বাগডোগরা :: শুক্রবার ৩,এপ্রিল :: মোথাবাড়ি কাণ্ডে বড় সর সাফল্য পেল তদন্তকারী সংস্থা। মূল অভিযুক্ত আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে এদিন শুক্রবার বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

পাশাপাশি তাঁর সহযোগী হিসেবে অভিযুক্ত আক্রামুল বাগানিকেও আটক করা হয়েছে সূত্র মারফত জানা গেছে।

সূত্রের খবর, গ্রেপ্তার এড়াতে মোফাক্কেরুল ইসলাম বিমানপথে বেঙ্গালুরু পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। শুক্রবার সকাল ১১টা ৪০ মিনিটে ইন্ডিগোর বিমানে ওঠার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই গোপন সূত্র মারফত খবর পাওয়ার পর বিমানবন্দরে ওত পেতে থাকা তদন্তকারীরা তাঁকে পাকড়াও করে।

পুলিশ ও সিআইডি সূত্র অনুসারে জানা গিয়েছি, আগে থেকেই তাঁর গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। বিমানবন্দরে পৌঁছানোর পরই তাঁকে চিহ্নিত করে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে বাগডোগরা থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তী সময়ে ট্রানজিট রিমান্ডে মালদহে নিয়ে গিয়ে জেরা করা হবে বলে জানা গিয়েছে।

শুক্রবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের নির্বাচনী জনসভা থেকে তিনি স্পষ্ট জানান, রাজ্য পুলিশ এবং সিআইডি-র তৎপরতাতেই মূল অভিযুক্তকে পাকড়াও করা সম্ভব হয়েছে ।

মুখ্যমন্ত্রী এদিন জনসভা থেকে বলেন, “মালদহের মোথাবাড়িতে যে ঘটনা ঘটিয়েছে, তাকে কে গ্রেপ্তার করেছে জানেন? এই রাজ্যের সিআইডি। সে মুম্বই থেকে ফিরছিল এবং বাগডোগরা দিয়ে পালানোর চেষ্টা করছিল। এনআইএ আসার আগেই আমাদের পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।”

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন যে, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য পুলিশ যথেষ্ট সক্ষম এবং কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন ছিল না।

এদিকে, এই মামলায় তাঁর ঘনিষ্ঠ সহযোগী আক্রামুল বাগানিকেও গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এই দু’জনকে জেরা করেই ঘটনার নেপথ্যে থাকা আরও ব্যক্তিদের নাম সামনে আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =