নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঘমুন্ডি :: বৃহস্পতিবার ১৬,এপ্রিল :: বাঘমুন্ডি ব্লকের মাঠা জিপি এলাকায় নির্বাচনী প্রচার জোরদার করেছে তৃণমূল কংগ্রেস। ঘরে ঘরে প্রচারের মাঝেই রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ছবি ধরা পড়ল।
ডিগার্ডি গ্রামের খুদুডি বুথের বিজেপির পেরটিয়ার বুথ সভাপতি কোলেবর লোহার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলের নেতৃত্ব তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। এই যোগদানকে ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে।

বিজেপির বুথ সভাপতি কলেবর লোহার
অন্যদিকে, পোরা গ্রাম থেকেও বিজেপির ভাঙন স্পষ্ট হয়েছে। গত পঞ্চায়েতের এক বিজেপি সদস্য তাঁর স্বামী সহ তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাঁদের সঙ্গে যোগ দেন স্থানীয় কংগ্রেস ঘনিষ্ঠ জঘর মোড়লও। একাধিক পরিবার ও কর্মীর এই যোগদানে তৃণমূল শিবিরে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
শাসকদলের দাবি, উন্নয়নের ধারাকে সামনে রেখেই মানুষ তাদের পাশে দাঁড়াচ্ছেন। তবে বিরোধী শিবির এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ।

