নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাদুড়িয়া :: মঙ্গলবার ২৬,মে :: বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য গ্রেফতার । পুরো একদিন পালিয়ে থাকার পর গোপন আস্তানা থেকে তাকে গ্রেফতার করে বাদুড়িয়া থানার পুলিশ ।
গতকালই আমরা দেখিয়েছিলাম এই দীপঙ্কর ভট্টাচার্যর পার্টি অফিস থেকে এবং একটি বাগান বাড়ি থেকে ৪ হাজার সরকারি ত্রিপল পুলিশ উদ্ধার করেছিল । এরপর তার বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগ দায়ের হয় বাদুড়িয়া থানায়।
গতকাল রাতে আবারো দীপঙ্কর ভট্টাচার্যের গোপন একটি ডেরা থেকে উদ্ধার করে ৮০ লক্ষ টাকা ও বান্ডিল বান্ডিল সরকারি ত্রিপল । অন্য একটি গোপন আস্তানা থেকে দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেপ্তার করে পুলিশ ।

