বাবার গাড়ি ছাড়াতে কালনায় দুই বোন কাটারি হাতে শায়েস্তা করলো যুবককে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: রবিবার ৭,জুন :: প্রকাশ্যে দিনের আলোয় শনিবার হাতে কাটারি নিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে দুই বোনের দাপাদাপি। ঘটনায় আহত গৌতম মন্ডল নামের এক যুবক বর্তমানে কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন তিনি।

জানা গিয়েছে আহত ওই যুবকের বাড়ি কালনা থানার অন্তর্গত মুক্তারপুর এলাকায়। ঘটনাটি ঘটে মুক্তারপুর মল্লিকপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে এবং ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, দুই যুবতী একজনের হাতে কাটারি, অপরজনের হাতে অন্য একটি অস্ত্র।

এই নিয়ে মোটরসাইকেলে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা গৌতম মন্ডল নামের ওই যুবককে, হাতে থাকা কাটারি দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করছে এক যুবতী, অপরজন যুবতী ও ধারালো আরেকটি অস্ত্র নিয়ে সেও মারতে উদ্যত হচ্ছে।

সেখানে থাকা ওই যুবকের বন্ধুরা তা আটকানোর চেষ্টা করলেও, ওই যুবতীরা গৌতম মন্ডল নামের ওই যুবককে মারধর করে। ঘটনায় সামনে এসেছে আর্থিক লেনদেনের একটি বিষয়।

জানা গিয়েছে আক্রান্ত ঐ যুবক বিকাশ মণ্ডল নামে এক ব্যক্তির থেকে পুরনো বেশ কিছু টাকা পেতেন, এই টাকা বেশ কয়েক মাস আগে চাইতে গিয়ে, বিকাশ মন্ডল ও স্থানীয় কিছু তৃণমূল নেতার হাতে আক্রান্ত হয় গৌতম।

এরপর বিকাশ মণ্ডল টাকা না দেওয়ায়, তার টোটো আটকে রাখে গৌতম মন্ডল। কেন বাবার টোটো আটকে রাখা হবে, এই নিয়েই ওই যুবতীরা তার ওপর চড়াও হয়। তাকে বাঁচাতে গিয়ে তার দুই বন্ধুর আঘাত লাগে। ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + fifteen =