বারাবনিতে টোটো চলাচল বন্ধ, কালীপুজো পর্যন্ত সময় দেওয়ার দাবি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারাবনি :: রবিবার ২০,সেপ্টেম্বর :: দোমোহানি বাজার থেকে আসানসোল যাওয়ার রাস্তায় গত দু’দিন ধরে টোটো চলাচল বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে শনিবার টোটো চালকরা একত্রিত হয়ে খাস কোট মোড় সংলগ্ন এলাকায় একটি আলোচনা সভা করেন।আলোচনা শেষে টোটো চালকরা বিজেপি নেতা সুজিত মণ্ডলের পার্টি অফিসে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। তাঁদের বক্তব্য, কালীপুজো পর্যন্ত টোটো চলাচলের জন্য সময় দেওয়া হোক। এরপর সরকার যে সিদ্ধান্ত নেবে, তাঁরা তা মেনে নেবেন বলে জানান টোটো চালকরা।

                                                                     বারাবনির বিধায়ক অরিজিৎ রায়

এ বিষয়ে বিজেপি নেতা সুজিত মণ্ডল জানান, রবিবার বারাবনির বিধায়ক অরিজিৎ রায়ের কাছে এলাকার টোটো চালকদের নিয়ে যাওয়া হবে। সেখান থেকেই বিষয়টির সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + fifteen =