বাল্যবিবাহ ও সাইবার প্রতারণা রুখতে শেখদিঘী উচ্চ বিদ্যালয়ে পুলিশের সচেতনতা মূলক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: বৃহস্পতিবার ২০,আগস্ট :: মুর্শিদাবাদের সাগরদিঘী থানার পুলিশের উদ্যোগে শেখদিঘী উচ্চ বিদ্যালয়ে পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হলো বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান।

মূলত স্কুলের ছাত্রীদের মধ্যে বাল্যবিবাহের ক্ষতিকর দিক, সাইবার ক্রাইম, অনলাইন প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মাধ্যমে প্রতারণা থেকে কীভাবে নিজেদের সুরক্ষিত রাখা যায়—সেই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন পুলিশ আধিকারিকরা।

অনুষ্ঠানে পড়ুয়াদের সতর্ক করে বিভিন্ন ধরনের সাইবার প্রতারণার কৌশল এবং প্রতারকদের হাত থেকে বাঁচার উপায় তুলে ধরা হয়। পাশাপাশি, কোনও অপরিচিত লিঙ্কে ক্লিক না করা, ব্যক্তিগত তথ্য বা ওটিপি কারও সঙ্গে শেয়ার না করার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও সচেতন করা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত ওসি অরিজিত সরকার, এসআই অনিমেষ মুর্মু, কনস্টেবল পরিতোষ সরকার, লেডি কনস্টেবল জয়শ্রী সরকার এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =