নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: রবিবার ১৫,ফেব্রুয়ারি :: উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার পাপিলা ২২ নম্বর বুথে বছর ৩৭ নাসির আলী কে নৃশংস খুনের পিছনে উঠে এসেছে অবৈধ সম্পর্ক |
নাসিরের স্ত্রীর সঙ্গে দেড় বছর ধরে রিজওয়ান হাসান মন্ডল অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়েছিলেন এই নিয়ে বিএলওর সঙ্গে নাসিরের স্ত্রীর সম্পর্ক জানতে পারে নাসির আলী ।
বাড়িতে পড়াতে আসত নাসিরের ছেলেকে সেখান থেকে সম্পর্ক ঘনীভূত হয় এই খবর জানতে পেরে নাসিরের পরিবার এমনকি নাসির নিজে রেজাউলকে বাড়িতে পড়াতে যাতে না আসে বারণ করেছিলেন
এমনকি তার এই সম্পর্ক জানাজানি হয়ে গেছে এই নিয়ে রীতিমতো নাসির তার বন্ধুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন ।
সেই প্রতিহিংসার থেকেই নাসিরকে টুকরো টুকরো করে খুন করে বিভিন্ন খালে ফেলে দেহাংশ লোপাটের চেষ্টা করেছিল | এই সাগর গাইন কে প্রচুর পরিমাণে অর্থ সুপারি দিয়ে এই খুনের পরিকল্পনা করেছিল বিএলও ।
নাসিরের স্ত্রীকে তদন্তের স্বার্থে পুলিশ তাকে হেফাজতে নিতে পারে বলে এমনটাই জানালেন পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেদী রহমান অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ সহ পুলিশ আধিকারিকরা ।
যাতে কোনরকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যে বিএলওর বাড়ি ও মৃত নাসিরের বাড়িতে পুলিশ পিকেট বসানো হয়েছে

