বিচার ব্যবস্থা দেখে বিচার করবেন আগ বাড়িয়ে মন্তব্য করার দরকার নেই – তমলুকে বললেন শুভেন্দু অধিকারী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তমলুক :: মঙ্গলবার ৩,মার্চ :: কোন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী থাকবে না। এডযুডিকেশন হয়েছে তো? বিচার ব্যবস্থা দেখে বিচার করবেন আগ বাড়িয়ে মন্তব্য করার দরকার নেই। তমলুকে বললেন শুভেন্দু অধিকারী।

আমি বি এল এ টু ছিলাম। বিএলও র সঙ্গে বুথে বসে থাকতাম। আমার অভিজ্ঞতা থেকে বলছি। মৃত ভোটার, ডাবল ট্রিপল এন্ট্রি, বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা এরা থাকবে না থাকবে না থাকবে না, সংখ্যাটা যাই হোক। এখানে রাগ ঢাক করার কোন কথা নেই। ভারতীয় মুসলিমদের সঙ্গে কোন বিরোধ নেই।

আপনি যে আশঙ্কা করেছিলেন যে ভোটার বাদ যাবে, এই প্রশ্ন শেষ হতেই না হতেই শুভেন্দু অধিকারী বললেন আমি কতবার ভোটে লড়েছি জানেন ? সেই পরিসংখ্যান তুলে ধরে অভিজ্ঞতা থেকে যত ভোটার বাদ দেয়ার কথা বলেছেন তিনি এখনো সেই এক কোটি ভোটার বাদ হওয়ার কথা থেকে অনড় শুভেন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =