বিজেপির গোষ্ঠী কোন্দলে ব্যাপক উত্তেনা মন্ডল সভাপতিকে জবহিষ্কারের দাবিতে বিজেপির কার্যালয়ের সামনে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: বৃহস্পতিবার ২৫,জুন :: বুধবার রাতে পূর্ব বর্ধমান জেলার কালনা বিধানসভার কালনা নিভূজী এলাকায় অবস্থিত কাটোয়া সাংগঠনিক জেলা বিজেপি পার্টি অফিসের সামনে একদল বিজেপি কর্মী বিক্ষোভে সামিল হন।

বিক্ষোভকারীদের মূল দাবি, কালনা ৪ নম্বর মণ্ডলের সভাপতি গৌড় মণ্ডলকে পদ থেকে সরাতে হবে।বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই গৌড় মণ্ডলের বিরুদ্ধে একাধিক অসন্তোষ রয়েছে।

তাঁদের দাবি, তিনি পুরনো তৃণমূল কর্মীদের নিয়ে সংগঠনে প্রভাব বিস্তার করছেন এবং দাদাগিরির রাজনীতি করছেন।

এছাড়াও, স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যাওয়া একটি লজ পুনরায় চালু করার ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল বলে অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। আরও অভিযোগ করা হয়, বালিঘাটের নামে বিভিন্ন জায়গা থেকে টাকা তোলা হয়েছে।

বিক্ষোভ চলাকালীন কয়েকজন কর্মী স্থানীয় বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।এদিন এক মহিলা বিক্ষোভকারী অভিযোগ করেন, তাঁর বাড়িতে প্রায় ২৫ জন লোক পাঠিয়ে ঘেরাও ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছিল, যার জন্য তিনি গৌড় মণ্ডলকে দায়ী করেছেন।

তবে, বিক্ষোভকারীদের তোলা এই সমস্ত অভিযোগের বিষয়ে গৌড় মণ্ডল এদিন বুধবার আনুমানিক সাড়ে নটা নাগাদ তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারাই কালনার বর্তমান বিধায়ক সিদ্ধার্থ মজুমদার প্রার্থী হওয়ার সময় তাকে মানছি না মানবো না বলে বিক্ষোভ দেখিয়েছিলেন। যারা অভিযোগ করছে তাদের কাছে কোন প্রমাণ নেই বলেও এদিন জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 3 =