বিজেপির নেতৃত্বের মানা সত্ত্বেও হুগলির চুঁচুড়ার খাদিনা মোড়ে দখল সিপিএম পার্টি অফিস

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: মঙ্গলবার ৭,জুলাই :: বিজেপির নেতৃত্বের মানা সত্ত্বেও হুগলির চুঁচুড়ার খাদিনা মোড়ে ঘটল ভিন্ন চিত্র। গত ১৫ বছরে এই পার্টি অফিসটির হাতবদল হয়েছে তিনবার। ২০১১ সালে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু-র অফিস দখল করে তৃণমূল।সম্প্রতি রাজনৈতিক পালাবদলে সেই অফিস আবার সিটুর হাতে ফিরে গেলেও, মঙ্গলবার ফের সেখানে দেখা গেল বিজেপির বিশাল ব্যানার। তাতে লেখা, ‘ভয় আউট, ভরসা ইন’। বিজেপি কর্মীদের দাবি, এটি এখন থেকে বিজেপির পার্টি অফিস হিসেবেই কাজ করবে।

যদিও এই দখলের রাজনীতি নিয়ে অস্বস্তিতে খোদ গেরুয়া শিবির। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং রাজ্য নেতৃত্বের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও স্থানীয় স্তরে এই ধরনের ঘটনায় ক্ষুব্ধ নেতৃত্ব।

চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগ নিজেই এই ধরনের কাজের নিন্দা করে জানিয়েছেন, তিনি দলীয় কর্মীদের এই অফিস দখলের কাজ থেকে বিরত থাকতে বলেছিলেন। তাঁর কথায়, ‘‘দখলের রাজনীতি আমরা করব না। পার্টি অফিস যাদের ছিল, তাদেরই ফিরিয়ে দেওয়া হবে।’’

এই নিয়ে জলঘোলা চলছেই নেতৃত্ব কি মানাতে পারবেন নিচতলার কর্মীদের এটাই এখন লক্ষ টাকার প্রশ্ন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =