নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফরাক্কা :: বৃহস্পতিবার ১৬,এপ্রিল :: বিধানসভা নির্বাচনকে ঘিরে মুর্শিদাবাদ জেলা জুড়ে বইছে রাজনৈতিক উত্তাপ। এরই মাঝে প্রচন্ড গরম কে উপেক্ষা করে প্রচারের ময়দানে রীতিমতো ঝড় তুললেন ফরাক্কা বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী মোতাব শেখ।
আজ ফরাক্কা ব্লকের অর্জুনপুর পঞ্চায়েতের অন্তর্গত জয়রামপুর এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে এক নিবিড় জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি। ভোটার তালিকায় নাম সংক্রান্ত আইনি লড়াইয়ে জয়ী হওয়ার পর পূর্ণ উদ্যমে প্রচারে নেমেছেন মোতাব শেখ।
বৃহস্পতিবার জয়রামপুরের প্রতিটি অলিতে-গলিতে ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলেন তিনি। মানুষের অভাব-অভিযোগ শোনার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন এই কংগ্রেস নেতা। প্রচারে প্রার্থীর সাথে উপস্থিত এক মহিলা নেত্রী বলেন “আমরা মানুষের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি।
মানুষের ওর প্রতি অগাধ আস্থা ও ভরসা আছে। বিশেষ করে সাধারণ মানুষের দাবি, তাঁরা কোনো বহিরাগত নয় বরং ঘরের ছেলে বা ‘ভূমিপুত্র’কেই নিজেদের প্রতিনিধি হিসেবে পেতে চান।”

