নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ১৮,এপ্রিল :: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে জোর বাড়িয়েছে সিপিআইএম। ইংরেজবাজারের ১৫ ও ১৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে নির্বাচনী প্রচার করেন সিপিআইএম মনোনীত প্রার্থী অম্বর মিত্র।
সঙ্গে ছিলেন দলীয় কর্মী-সমর্থকেরা। এদিন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি এবং তাদের সমস্যার কথা শোনেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে সামনে রেখে ভোট প্রার্থনা করেন অম্বর মিত্র।
পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচনে জয়ী হলে মহানন্দা নদীর সংস্কার, মালদা শহরের রথবাড়ি এলাকায় প্রস্তাবিত ফুট ব্রিজ নির্মাণ এবং আমবাগান নিধন বন্ধে উদ্যোগ নেওয়া হবে।
প্রচারের সময় সাধারণ মানুষের কাছ থেকে ভাল সাড়া মিলেছে বলে দাবি করেন সিপিআইএম প্রার্থী। তিনি জানান, মানুষের স্বার্থে এবং এলাকার উন্নয়নের লক্ষ্যে তারা এই নির্বাচনে লড়াই করছেন।

