বিপুল পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ সহ তিন জনকে গ্রেফতার করলো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ৩০,মে :: বিপুল পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ সহ তিনজনকে গ্রেফতার করলো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

ফুলবাড়ি সংলগ্ন জিয়াগঞ্জ এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে একটি মালবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে ৩০টি কার্টুন থেকে প্রায় ৪৫০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়।

ঘটনায় গ্রেফতার করা হয়েছে শিলিগুড়ির অলক কুন্ডু এবং হাওড়ার প্রসেনজিৎ মুখার্জি ও সুরজিৎ হালদারকে। উদ্ধার হওয়া কফ সিরাপ শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে পুলিশের অনুমান। ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 18 =