সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: শনিবার ২২,আগস্ট :: মহিলাদের বিশ্বকাপ হকি ২০২৬-এর দ্বিতীয় পর্যায়ে বিশ্ব চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের বিরুদ্ধে ০–২ গোলে পরাজিত ভারতীয় মহিলা হকি দল।
শুরু থেকেই শক্তিশালী ডাচ দলের বিরুদ্ধে দারুণ লড়াই করেছে ভারতের মেয়েরা। বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগের সামনে ভারতীয় রক্ষণ ছিল অটুট। ডাচদের বারংবার আক্রমণ রুখে যায় ভারতীয় রক্ষণ।শেষ পর্যন্ত দুটি পেনাল্টি কর্নার থেকে আসা গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়।
তবে ০–২ গোলে হারলেও ভারত বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে দুরন্ত লড়াই চালিয়েছে। বিশ্ব ও অলিম্পিক চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে আত্মবিশ্বাসের সঙ্গে লড়েছে ভারতীয় মহিলা হকি দল।
সেমিফাইনালের স্বপ্ন এখনও বেঁচে রয়েছে। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেলেই ভারতের সামনে শেষ চারে ওঠার দরজা খুলে যেতে পারে। ডু অর ডাই ম্যাচে অস্ট্রেলিয়াকে পরাজিত করতেই হবে ভারতকে।

