বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে ঘাটালে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: রবিবার ৭,জুন :: বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে ঘাটালে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি । বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে ঘাটাল মহকুমা প্রশাসন ও ঘাটাল ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালির আয়োজন করা হয়।

বুধবার সকালে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এই র‍্যালির শুভ সূচনা করেন ঘাটালের বিধায়ক শীতল কপাট।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ রায়, এসডিডিএমও সঞ্জীব সাহু, যুগ্ম বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ব্লক যুব আধিকারিকসহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

র‍্যালিতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা হিসেবে সাইকেলের ব্যবহার বৃদ্ধি এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

ঘাটাল মহকুমা শাসকের কার্যালয় থেকে শুরু হয়ে র‍্যালিটি বরদা চৌকান পর্যন্ত পরিক্রমা করে। প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =