বীরভূমের নানুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী হাওয়া বেশ গরম।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নানুর :: সোমবার ১৩,এপ্রিল :: বীরভূমের নানুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী হাওয়া বেশ গরম। তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝির সাম্প্রতিক প্রচার ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে বেশ চর্চা শুরু রয়েছে।

বিধানচন্দ্র মাঝি তাঁর বক্তব্যে মূলত রাজ্যের উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাকে হাতিয়ার করেছেন।

তাঁর প্রধান দাবিগুলো ছিল জনমুখী প্রকল্পের প্রভাব লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ও স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পগুলো মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে চতুর্থবার মুখ্যমন্ত্রী প্রার্থীর দাবি অনুযায়ী, সাধারণ মানুষ এই উন্নয়নের ধারা বজায় রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়কেই পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান।

জনজোয়ার প্রচার চলাকালীন স্থানীয় মানুষের উচ্ছ্বাস দেখে তিনি জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। মোহনপুর সহ বেশ কিছু গ্রামে পদযাত্রা ও পথসভা করেন এদিন | সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

নানুর এলাকাটি রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর। তাই নির্বাচনের আগে প্রার্থীদের এই ধরণের জোরালো প্রচার এবং জনসংযোগ ভোটারদের প্রভাবিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =