জাকির আলী :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ৩১,আগস্ট :: চারপাশে বিপর্যয়ের চিহ্ন। সামনে অনিশ্চিত পথ। আর সেই পথেই ছোট বোনকে পিঠে চাপিয়ে এগিয়ে চলেছে এক বালক। কোথায় যাবে, কাকে খুঁজবে—তা যেন নিজেও জানে না সে। বোনটি শুধু কাঁদছে।
মোদিজী এদের জন্য কি কিছু করা যায়না ? আপনি তো বিশ্বগুরু
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োকে ঘিরে এমনই এক হৃদয়বিদারক দাবি সামনে এসেছে। দাবি করা হয়েছে, ভিডিয়োটি নেপালের বন্যাবিধ্বস্ত এলাকার।
দুই শিশুই ভাই-বোন এবং ভয়াবহ বিপর্যয়ের পর তাঁদের মা-বাবার কোনও খোঁজ নেই। তাই ছোট বোনকে সঙ্গে নিয়ে তাঁদের খুঁজতেই বেরিয়েছে ওই বালক।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ধ্বংসস্তূপে ভরা জঙ্গলের মতো একটি এলাকা দিয়ে সে এগিয়ে যাচ্ছে। তার পিঠে থাকা ছোট্ট মেয়েটি কাঁদছে। আর বালকের চোখেমুখে ফুটে উঠেছে অসহায়তা ও দিশেহারা ভাব।
ইতিমধ্যেই লক্ষ লক্ষ বার দেখা হয়েছে সেটি। ভিডিয়োর দৃশ্য দেখে আবেগাপ্লুত নেটাগরিকদের একাংশ। দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাঁদের মা-বাবার নিরাপদে ফিরে আসার প্রার্থনাও করেছেন অনেকে। তবে ভিডিয়োটির সত্যতা স্বাধীন ভাবে যাচাই করেনি Global19।
PHOTO COURTESY :: X HANDLE
https://x.com/search?q=two%20nepali%20kids%20searching%20their%20parents%20alone%20in%20a%20jungle&src=typeahead_click

