সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ২২,আগস্ট :: আজ রামনগর কালী মন্দির প্রাঙ্গনে রামনগর বস্তি এলাকার বাসিন্দারা রেলের একতরফা উচ্ছেদের প্রতিবাদে এবং ডাবগ্রাম ফুলবাড়ি ও শিলিগুড়ি যৌথ আন্দোলন কমিটি,
শিলিগুড়ি বৃহওর খুচরো ব্যবসায়ী সমিতি, সিপিডিআরএস ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ ও একদিনের অনশন কর্মসূচি গ্রহণ করেছেন।
আজকের এই একদিনের অনশন কর্মসূচির মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে যিনি শিলিগুড়ি শহরে আছেন ও রেল আধিকারিকদের এই বার্তা দেওয়া হচ্ছে যে
পুনর্বাসন ছাড়া কোন প্রকার উচ্ছেদ করলে এবং সরকারের কোন প্রতিনিধি এই আন্দোলনকারীদের সাক্ষাৎ না করলে ও লিখিত কোন আশ্বাস না দেওয়া পর্যন্ত আগামীতে এই বিক্ষোভ কর্মসূচি ও অনশন অনবরত চলবে।
আজকের এই অনশন কর্মসূচি যথেষ্ট নিষ্ঠার সঙ্গে উদযাপিত হচ্ছে আজকের এই অংশের কর্মসূচিতে গীতা পাঠের মতো পবিত্র কর্মসূচিতে নেওয়া হয়েছে,
আজকের গীতা পাঠ কর্মসূচিতে হিন্দু মুসলিম ছোট-বড় সকলের সামিল হয়ে একটি দাবি সামনে রেখেছেন উন্নয়ন হোক কিন্তু গরিব নিম্নবিত্ত মানুষের উচ্ছেদের মাধ্যমে নয় পুনর্বাসনের মাধ্যমে ।
আজকের কর্মসূচিতে পুরুষ ও মহিলা সহ ২০জন অনশন পালন করছেন এবং রামনগর মজদুর বস্তি সহ আন্দোলনকারীদের মধ্যে উপস্থিত ছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ি ও শিলিগুড়ি যৌথ আন্দোলন কমিটির আহবায়ক তপনোদয় সরকার সহ একাধিক নেতৃবৃন্দ।

