ব্যাংককে যোগায় পদক অন্ডালের চার কন্যার, আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করল উখড়া-বহুলা-খান্দরার চার প্রতিভা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: উখড়া :: বুধবার ৯,সেপ্টেম্বর :: আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় নজর কাড়ল অন্ডাল। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ইউওয়াইএসএফ এশিয়া প্যাসিফিক ২০২৬ প্রতিযোগিতায় দেশের হয়ে সাফল্য পেল অন্ডালের চার কন্যা।

নিজেদের বিভাগে শীর্ষস্থান দখল করে পদক জিতেছে উখড়ার মন বাদ্যকর ও সঞ্জিতা খাতুন, বহুলার অনুষ্কা পাল এবং খান্দরার ভাস্বতী বটব্যাল।

৪ থেকে ৭ সেপ্টেম্বর ব্যাংককে বসেছিল এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আসর। বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে কঠিন লড়াইয়ে নামে অন্ডালের চার যোগা প্রতিভা। সেখানেই নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে সাফল্য ছিনিয়ে নেয় তারা।

বাড়ি ফিরতেই চার কন্যাকে ঘিরে উচ্ছ্বাসে মাতল উখড়া। রেলস্টেশনে তাঁদের স্বাগত জানাতে হাজির ছিলেন বহু মানুষ। স্টেশন থেকে শুরু হয় শোভাযাত্রা। গ্রাম পরিক্রমা করে তাঁদের সংবর্ধনা জানান স্থানীয় বাসিন্দারা।

আন্তর্জাতিক মঞ্চে চার কন্যার এই সাফল্যে গর্বিত গোটা খনি অঞ্চল। স্থানীয়দের বক্তব্য, প্রত্যন্ত এলাকার এই প্রতিভাদের সাফল্য আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে। এর ফলে যোগাসনের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহও আরও বাড়বে বলে মনে করছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 19 =