ব্রিগেডে শপথের পরেই পথ চলতি মানুষকে মিষ্টিমুখ বিজেপি কর্মীদের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: শনিবার ৯,মে :: রাজ্যে প্রথম বিজেপির মন্ত্রিসভার শপথ গ্রহণের পরই জেলা জুড়ে ব্যাপক উল্লাস বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে।

পথ চলতি মানুষকে মিষ্টিমুখ করিয়ে গেরুয়া আবির খেলায় মাতলেন কর্মী সমর্থকরা। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় বিজেপির মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের অনুষ্ঠান।

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস কর্মী সমর্থকদের মধ্যে। যদিও তার আঁচ পড়ল নদিয়ার শান্তিপুরে। শান্তিপুর সারাগর পাড়া ১৬ নম্বর ওয়ার্ডে প্রত্যেক পথ চলতি মানুষকে মিষ্টি বিতরণ করে রাঙিয়ে দিলেন গেরুয়া আবিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 5 =