নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ২৯,এপ্রিল :: কালীঘাট চত্বরে বিজেপি প্রার্থী তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে যেভাবে বিক্ষোভ ও স্লোগান চলল, তা সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, খোদ শুভেন্দু অধিকারীকে ‘বহিরাগত’ ধরতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে রাস্তায় দৌড়তে দেখা যায়। দুপুর সাড়ে ১২টা নাগাদ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মুক্তদল মোড় এলাকায় পৌঁছয় শুভেন্দু অধিকারীর গাড়ি।
অভিযোগ, গাড়ি দেখামাত্রই তৃণমূলের একদল মহিলা কর্মী-সমর্থক তাঁকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ এবং ‘চোর-চোর’ স্লোগান দিতে শুরু করেন। মুহুর্মুহু স্লোগানে পাল্টা স্লোগানে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
মেজাজ হারিয়ে গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের দিকে এগিয়ে যান শুভেন্দু। শুরু হয় প্রবল বাকবিতণ্ডা। সেখানে তৃণমূল কর্মীরা শুভেন্দুর বিরুদ্ধে স্লোগান দিতে থাকলে বিজেপি কর্মীরা পাল্টা ‘পিসি চোর-ভাইপো চোর’ স্লোগান দেন। কেন্দ্রীয় বাহিনী এলাকায় ঢোকার পর জওয়ানদের নিয়ে ঢোকেন শুভেন্দু।
বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ তথা ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূম কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে দেখে কর্মীদের স্লোগান দিতে বলেন। অভিযোগ, ‘বহিরাগতদের’ তাড়া করতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেই রাস্তায় দৌড়তে শুরু করেন শুভেন্দু ।
61.11% voting percentage recorded till 1 pm

