নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ৪,মার্চ :: ভবানীপুরে দোল উৎসব উপলক্ষে রঙের আবহে মেতে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সকাল থেকেই এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে আবির খেলায় অংশ নেন তিনি।
উপস্থিত কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সকলের মঙ্গল কামনা করেন শুভেন্দু অধিকারী। দোল ও হোলির মাধ্যমে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দেওয়ার কথাও বলেন তিনি।
স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রঙ, আবির ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। উৎসব ঘিরে এলাকায় নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছিল।

