ভয়াবহ অগ্নিকান্ডের জেরে পুড়ল পরপর চারটি ঘর।মজুত রাখা কয়েক কুইন্টাল পিঁয়াজ সহ খাদ্য সামগ্ৰী পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২৮,মে :: ভয়াবহ অগ্নিকান্ডের জেরে পুড়ল পরপর চারটি ঘর।মজুত রাখা কয়েক কুইন্টাল পিঁয়াজ সহ খাদ্য সামগ্ৰী পুড়ে ছাই। কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি।

বৃহস্পতিবার দুপুর নাগাদ তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে মালদার মানিকচকের মথুরাপুর অঞ্চলের শংকরটোলা এলাকায়।জানা গেছে এদিন দুপুর নাগাদ উনুনে রান্না করার সময় হঠাৎ করে আগুন ধরে যায় ঘরে।মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে পর পর চারটি ঘরে।

ফলে ক্ষতিগ্রস্ত হয় অতুল মন্ডল,হেমন্ত মন্ডল,বিকাশ মন্ডল এবং গোবিন্দ মন্ডল। ঘরের মধ্যে মজুত থাকা গম,পিঁয়াজ, আসবাবপত্র সহ বিভিন্ন জিনিস আগুন পুড়ে ছাই হয়। খবর চাউর হতেই আগুন নিভানোর কাজে ঝাপিয়ে পরে স্থানীয় লোকজন। দীর্ঘ ক্ষনের প্রচেষ্টাই আগুন নিয়ন্ত্রণে আসে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা।তিনি ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =