নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: মঙ্গলবার ৬,জুলাই :: ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর জেলা কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর মুখার্জির ১২৫ তম জন্মদিন।
মুলত এদিন ৬ ই জুলাই সোমবার দুপুরে উত্তর দিনাজপুর বিজেপির জেলা কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়।
শুরুতেই ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিতে মাল্য দানের পর প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে জেলা নেতৃবৃন্দ সহ কার্যকর্তারা একে একে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এছাড়াও ডাঃ শ্যামাপ্রসাদের জীবন কাহিনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

