ভারী বৃষ্টির জেরে জলমগ্ন পানাগড়ের একাংশ,সমস্যা সমাধানের আশ্বাস বিরোধী দলনেতার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বুধবার ০১,জুলাই :: দুদিনের প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন কাঁকসার বিভিন্ন এলাকা।পাশাপশি জলমগ্ন পানাগড় বাজারের ত্রয়ম্বকে দুর্গা মন্দির প্রাঙ্গণ সহ গোটা এলাকা ও রাস্তা ঘাট।যার জেরে সমস্যায় পড়েছে এলাকার মানুষ।

এলাকাবাসী জানিয়েছে, যখন থেকে বৃষ্টি শুরু হয়েছে তখন থেকেই এলাকায় একটু একটু করে জল জমতে শুরু হয়েছে।গত দু দিনের ভারী বৃষ্টির জেরে জল আরও বেড়ে যাওয়ায় গোটা এলাকা জল থৈ থৈ।জমা জলের কারণে বাড়ির ভিতরে সাপ ব্যাঙ ও অন্যান্য কীটপতঙ্গ বাড়ির ভিতরে ঢুকে পড়ছে।

আতঙ্কের কারণে ভয়ে কেউ বাড়ির বাইরের বের হতে পারছে না।এমনকি বেশ কয়েকদিন ধরে ভক্তরাও আসছেন না মন্দিরে।এলাকার নিকাশী নালা বেহাল থাকার কারণে জমা জল বের না হওয়ায় এই সমস্যা বলে দাবি এলাকাবাসীর।

যদিও সমস্যার কথা জানতে পেরে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা আনন্দ কুমার। তিনি জানিয়েছেন,খবর পাওয়ার পরই তিনি উদ্যোগ নিয়ে জমা জল বার করার জন্য শ্রমিক পাঠিয়েছেন।নিকাশী নালা গুলিও দ্রুত সাফাই করার ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − five =