ভিডিওতে দেখুন টাকার বিনিময়ে সরকারী ত্রান দিছে মালদহে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ৩১,আগস্ট :: টাকার বিনিময়ে সরকারি ত্রিপল বিলির অভিযোগ নির্দল পঞ্চায়েত সদস্যর স্বামীর বিরুদ্ধেl ইতিমধ্যে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

যেখানে দেখা যাচ্ছে গঙ্গা ভাঙ্গন কবলিত এলাকার মানুষ সরকারি ত্রানের ত্রিপল পঞ্চায়েত সদস্যের স্বামীর কাছ থেকে সংগ্রহ করছে তারাই বলছে ৫০ টাকা ১০০ টাকার বিনিময় ত্রিপল কিনতে হচ্ছে। যদিও এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি সত্যতা যাচাই করেনি সংবাদ প্রবাহ  l

মানিকচকের ভুতনির হিরানন্দপুর এলাকার ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে পঞ্চায়েত সদস্যর স্বামী নিমাই মাহাতো যাকে ত্রিপাল দিচ্ছে তার নাম খাতায় নাম লিখছে অভিযোগ সে সময় টাকাও চাওয়া হচ্ছে l ইতিমধ্যে এই ঘটনা প্রকাশ্যে আসতে মানিকচকে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে l

মানিকচক বিধানসভার বিজেপি বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল জানান তৃণমূল আমলে পঞ্চায়েত মেম্বার থেকে প্রধান লুটরাজ চালিয়েছে। বিজেপির আমলে তা আমরা হতে দিব না । এটা জনগণের সরকার।

যারা কাঠ মানিতে জড়িয়ে থাকবে তারা জেলে যাবে । সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়েছে বিষয়টি দেখেছি এই বিষয়ে তদন্ত হবে ইতিমধ্যে প্রশাসনকে বলা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − three =