নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভুতনি :: মঙ্গলবার ৮,সেপ্টেম্বর :: মালদার মানিকচকের ভূতনীর ভয়ানক বন্যা পরিস্থিতি মোকাবিলায় অবশেষে বাঁধ কাটার সিদ্ধান্ত নিল মালদা জেলা প্রশাসন। সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবারই বাঁধ কাটা হবে ভূতনীর দক্ষিণ চন্ডীপুর এলাকায়।
বাঁধ কেটে জল নামানোর চেষ্টা হবে ফুলহরে-মঙ্গলবার সাত সকালে ভুতনীর ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে এমনই প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানালেন মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মন্ডল।

