ভেঙে গেল গোবরডাঙা পৌরবোর্ড, পদত্যাগ পুরপ্রধান উপ পুরপ্রধান সহ মোট ১৪ জন কাউন্সিলরের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গোবরডাঙ্গা :: মঙ্গলবার ১৪,জুলাই :: পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে পদত্যাগ পত্র জমা দিলেন ১৪ তৃণমূল কাউন্সিলর । শুক্রবার চারজন জমা দিয়েছিলেন আর সোমবার দিলেন ১০ জন। পুরসভার মোট ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১৬ টি ছিল তৃণমূলের দখলে।

একটিতে রয়েছে বাম কাউন্সিলর। তৃণমূলের ১৪ জন কাউন্সিলর পদত্যাগ করলেও বাকি ৬ এবং ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এদিন অবশ্য বিভিন্ন কারণে পদত্যাগ পত্র জমা দিতে পারেননি।

কয়েক দিনের মধ্যে তারা পদত্যাগ পত্র জমা দেবেন বলে জানা গিয়েছে। কেউ শারীরিক কারণে কেউ কাজ করতে পারছেন না তাই পদত্যাগ করছেন বলে জানালেন আমাদের।

গোবরডাঙ্গা পুরসভার পদত্যাগী চেয়ারম্যান শংকর দত্ত জানান নির্বাচনে মানুষ আমাদের চাননি, আমরা ঠিকঠাক পরিষেবা দিতে পারছিলাম না ।

এছাড়া শারীরিক অসুস্থতাও রয়েছে ,পুর পরিষেবা যাতে ব্যাহত না হয় তাই এই পদত্যাগ করলাম। তবে এতদিন গোবরডাঙ্গার বাসিন্দারা আমাদের কাজ করার যে সুযোগ দিয়েছে তাকে আমরা কুর্নিশ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =