নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দীগ্রাম :: মঙ্গলবার ২১,এপ্রিল :: ভোট প্রচারে গিয়ে ভোটারদের টাকা বিলির অভিযোগ, গ্রেপ্তার নন্দীগ্রামের সেখ সুফিয়ানের জামাই দাপুটে তৃণমূল নেতা সেখ হাবিবুল রহমান ওরফে নান্টু। হাবিবুল আবার নন্দীগ্রামের মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান।
বিজেপির অভিযোগ, সোমবার রাতে মহম্মদপুরের বুথে গিয়ে তিনি দলীয় প্রচার করতে গিয়ে টাকা বিলি করছিলেন। স্থানীয় বিজেপি কর্মীরা তাকে ধরে ফেলে। শুরু হয় তর্কবিতর্ক। সেই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
সেখানেই হাবিবুলকে বলতে শোনা গেছে, টাকা কোথায় দেখো, আমি ভোট প্রচারে এসেছি। জেলা তৃণমূল নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে হাবিবুলকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে পুলিশের বক্তব্য নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাবিবুলকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে।

